ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা

রনি আহমেদ রাজু:

দেশে নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় এসে নতুন একটি উপজেলা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

দক্ষিণ মাগুরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মাগুরা সদরের কুচিয়ামোড়া, বেরইল পলিতা, গোপালগ্রাম ও শত্রুজিৎপুর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি একটি আলাদা প্রশাসনিক থানা বা উপজেলা গঠন করা।

তিনি বলেন, এই জনদাবি পূরণে আমি প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে দ্রুত কথা বলব। ইনশাআল্লাহ, শিগগিরই দক্ষিণ মাগুরায় নতুন উপজেলা ঘোষণা করা হবে।

অপরাধ ও সুশাসন প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকবে না।

চাঁদাবাজি, মাদক ব্যবসা বা অন্য কোনো অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক, আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি স্পষ্টভাবে জানান, সে যে দলেরই হোক বা সরকারি কর্মচারী হোক কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

যেকোনো এক দলের কেউ করলে ব্যবস্থা নেওয়া হবে আর অন্যরা ছাড় পাবে—এমনটি বর্তমান সরকারে প্রশ্রয় হবে না।

বিগত আন্দোলনের প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বহু নেতা-কর্মী মামলার মুখোমুখি হয়েছেন। একটি দীর্ঘ প্রেক্ষাপট ও ত্যাগের বিনিময়ে আজকের এই অবস্থান তৈরি হয়েছে।

তাই সব ধরনের অপরাধকে শক্ত হাতে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের একমাত্র লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক ছাত্রদল নেতা শফিক, কৃষক দল, যুবদল ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় ফ্যামিলী কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন

error: Content is protected !!

মাগুরাতে নতুন উপজেলা গঠনের ঘোষণা

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :