ঢাকা , রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে নিজ পরিবারের বসতঘর পুড়ে ভুষ্মিভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মশাউড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করে। পরিবারের লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ইমরান। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরে না । ঘটনা বেগতিক দেখ ফায়ারসার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরসহ ভেতরের আসবারপত্র আগুনে পুড়ে ভুষ্মিভূত হয়।

ঘটনার সময় বাড়ির মালিক রবিউল ইসলাম বাইরে ছিলেন। তিনি জানান, সকালে বাজারে যাওয়ার পর প্রতিবেশীদের মাধ্যমে আগুন লাগার খবর পান। বাড়িতে ফিরে দেখেন, বসবাসের একমাত্র ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে আগুন লাগানোর বিষয়ে কিছু বলতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি।

ভেড়ামারা ফায়ার সার্ভিস-এর স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়াগেলেও পরে জানা যায়, পরিবারের এক সদস্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আগুনের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পরিবারের এক মাদকাসক্ত ছেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আইনি হেফাজতে দেওযার দাবিএলাকাবাসীর।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হিলি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
ইসমাইল হােসেন বাবু :