ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী ”ধানের শীষ প্রতীক” প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন তার চীনা স্ত্রী ওয়াং লিনা। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশগ্রহণ ছাড়াও বাংলা ভাষায় দিচ্ছেন বক্তব্যও।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুষ্টিয়া সদর আব্দালপুর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে স্ত্রীর ধানের শীষে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাকির হোসেন সরকার।

ওই ভিডিওতে ওয়াং লিনাকে ভাঙা ভাঙা বাংলায় তাঁর স্বামীর জন্য ভোট চাইতে দেখা যায়। মঙ্গলবার রাতে জাকির হোসেন সরকারের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করা ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিও পোস্টের কমেন্টে তাকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব। ২০১৪ সালে বিএনপির দলীয় সমর্থনে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে দলীয় মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করেন। সে সময় তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :