ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিশোরগঞ্জে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৮০ বার পঠিত

-কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ডেস্ক রিপোর্টঃ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাওড় অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা মাপা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (২৮ ডিসেম্বর) সকালেও নিকলীতে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট অনুযায়ী, সোমবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নিকলী উপজেলায়ই রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা কিছুটা কমলেও এলাকার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং শীতের তীব্রতা কমার তেমন আশা করা যাচ্ছে না।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষজন। পাশাপাশি হাওড়াঞ্চলে বোরো ধান চাষের মৌসুম থাকায় কৃষকরাও অতিরিক্ত দুর্ভোগে পড়েছেন।

নিকলী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর বদরুল আমিন খান টিপু এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিশোরগঞ্জে

আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
ডেস্ক রিপোর্ট :