রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গতকাল ১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেতারকৃতরা হলেন, উপজেলার গোপালনগর এলাকার মৃতঃ তোফাজ্জল হোসেনের ছেলে ওয়াসিম (৩৬) এবং শিমুলিয়া গ্রামের মোঃ সুকেন উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬)।
পুলিশ জানায়, গভীর রাতে টহলরত অবস্থায় গোপাল নগর বাজার এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করতে দেখে নির্দেশ দেওয়া হয়। তারা পালানোর চেষ্টা করলে পুলিশ দ্রুত ধাওয়া করে তাদের আটক করে। পরবর্তীতে তাদের ব্যাগ ও শরীর তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 


















