ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর-১ এ মনোনয়ন পরবর্তী বিএনপি-তে জটিলতা তীব্রতর

মিজান উর রহমানঃ

ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পরবর্তী জটিলতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত দুইদিন পূর্বে বিএনপি বাকী ৩৬টি আসনের সাথে ফরিদপুর-১ আসনেও প্রার্থীর নাম ঘোষনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য খোন্দকার নাসিরুল ইসলাম-কে এই আসন থেকে প্রার্থীতা ঘোষনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুত্র জানায়, যথাযথ নিয়ম মেনে দলের হাই কমান্ড তথা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের নির্দেশক্রমে এই ঘোষনা দেওয়া হয়। তথাপিও এই ঘোষনাকে অবৈধ বলে মানতে নারাজ বিএনপির অপর পক্ষ। বোয়ালমারী উপজেলা বিএনপির একাংশ এই মনোনয়নকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি ও মনোনয়ন প্রত্যাশী মো. শামসুদ্দিন মিয়া ঝুনু তাঁর নিজ বাড়িতে অনুসারীদের নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ করেন।

সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে ঝুনু মিয়া বলেন, “এই নমিনেশন অবৈধ। আমরা অরিজিনাল জাতীয়তাবাদী কর্মীরা কেউ এই অবৈধ প্রার্থীর পক্ষে কাজ করব না।”

সভায় উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান বাবু, বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, মো.আবুল কালাম আজাদ, এবং মো. শাহীন আনোয়ারসহ আরও অনেকে । উপস্থিত সকলে সমস্বরে চিৎকার করে ঝুনু মিয়াকে সমর্থন করেন।

ঝুনু মিয়ার এই মন্তব্যে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। উপস্থিত কয়েকজন স্থানীয় নেতা জানান, দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তাঁরা দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

এ ছাড়া বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম এই বক্তব্যের প্রতিবাদে বলেন- “বিএনপির মনোনয়ন অনেকেই চেয়েছিলেন, কিন্তু পাবেন একজন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিয়েছেন। সেখানে মনোনয়ন অবৈধ হয় কি ভাবে?” তিনি আরও বলেন, ‘দলের সিদ্ধান্ত ও শীর্ষ নেতৃত্বের নির্দেশনা সর্বাগ্রে গ্রহণযোগ্য এবং সকল কর্মীকে তা মেনে চলতে হবে।’

রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, দলের শীর্ষ নেতৃত্ব যখন কাউকে মনোনয়ন দেন, তখন তা রাজনৈতিক ভাবে বৈধ হয়। এখানে অবৈধ বলার কোন সুযোগ নাই। ভুল ত্রুটি যাচাই করবেন নির্বাচন কমিশন। তারা বলতে পারবে কে বৈধ, আর কে অবৈধ।

স্থানীয় বিএনপি সমর্থকগণ জানিয়েছেন, মনোনয়ন বিতর্ক থাকলেও তারা দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আস্থাবান। এক কর্মী বলেন, “আমরা বিএনপি করি, ধানের শীষের প্রতি আস্থা রাখবো ইনশাআল্লাহ।”

বোয়ালমারী উপজেলায় মনোনয়নকে ঘিরে রাজনৈতিক আলোচনার মাত্রা তীব্র; এবং সকলের নজর এখন নির্বাচন প্রক্রিয়া ও দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর ডিসি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

error: Content is protected !!

ফরিদপুর-১ এ মনোনয়ন পরবর্তী বিএনপি-তে জটিলতা তীব্রতর

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :