ডেস্ক রিপোর্টঃ
অদ্য সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ বিবৃতিতে বলেন, সম্প্রতি দেশের বাউল শিল্পীদের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনার প্রতি বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। বাউল গান ও ভাবধারা বাংলার হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই শিল্পধারার সাধক-শিল্পীদের ওপর হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়—এটি আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ, মানবিকতা ও উন্নতচিন্তার ওপর আঘাত। গতকাল মানিকগঞ্জে বাউল শিল্পী ও তাঁদের অনুসারীদের ওপর মব সন্ত্রাস করে যেভাবে হামলা করা হয়েছে, তা এ সভ্য সমাজে একেবারেই অনুচিত। দেশে যা চলছে, একে রাষ্ট্র বলা যায় না। রাষ্ট্র বলতে আর কিছু নেই। রাষ্ট্র বলতে শুধু জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও জাতিসংঘে বাংলাদেশের নাম আছে।
বাংলাদেশ গণমুক্তি পার্টি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাই এবং বাউল শিল্পী আবুল হোসেন সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করছি। একই সঙ্গে বাউল শিল্পী ও সংস্কৃতি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নিকট কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
আমরা বিশ্বাস করি, এদেশের সংস্কৃতি, মানবতা ও সর্বজনীন গণতান্ত্রিক চেতনার শক্তিই সকল অন্ধকারাচ্ছন্ন শক্তিকে পরাজিত করবে। বাউল শিল্পীদের পাশে থেকে তাদের অধিকার, সম্মান ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ গণমুক্তি পার্টি সর্বদা সোচ্চার থাকবে।
- অমুল্য কুমার বৈদ্য
প্রিন্ট

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ 
ডেস্ক রিপোর্ট 





















