ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা Logo মধুখালীতে সাংবাদিক সাগর চক্রবর্তীর মোটরসাইকেল চুরি Logo বালিয়াকান্দিতে মোবাইলকোট পরিচালনায় দুই ট্রলি চালককে জরিমানা  Logo বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo তানোর বিএনপির রাজনীতিতে জাহাঙ্গীরকে দায়িত্বশীল পদে দেখতে চায় তৃণমুল
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

জসীমউদ্দীন ইতিঃ

সীমান্ত অতিক্রম না করলে সীমান্তে হত্যা হবে না। সীমান্ত অতিক্রম রোধে চোরাকারবারিদের পরিবারকে সচেতন করার পাশাপাশি স্থানীয় ইমাম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বোঝানোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে বিজিবি।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ।

অধিনায়ক জানান, সীমান্ত হত্যা প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত প্রায় ২৩ হাজার সভা অনুষ্ঠিত হয়েছে। জনগণ সচেতন হলে সীমান্ত হত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। সীমান্তে শূন্যরেখা সংলগ্ন এলাকায় বাংলাদেশের কৃষকরা চাষাবাদ করেন। এটি একদিনে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার সহায়তায় আমরা ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

তিনি আরও জানান, সীমান্তসংলগ্ন জমিতে তিন ফিটের বেশি উচ্চতার ফসল যেমন ভুট্টা ও আখ চাষে নিরুৎসাহিত করা হচ্ছে, যাতে সীমান্তে নজরদারি কার্যক্রমে সমস্যা না হয়।

এ বছর পরিচালিত বিভিন্ন অভিযানে ৫০ বিজিবি ৫৫৬ জন আসামি আটক করেছে এবং প্রায় ৬৭ কোটি টাকার মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, গবাদিপশু ও চোরাচালানী মালামাল জব্দ করেছে। এগুলোর মধ্যে রয়েছে ৭৩ হাজার ৮৪ বোতল ফেন্সিডিল, ১০ কেজি হোরোইন, ২ কেজি কোকেন, ১২ হাজার ৯শ ৬৯ বোতল মদ, ২ কেজি ৩৫৩ গ্রাম গাঁজা, ২৬ হাজার ১১৫ পিস ইয়াবা, ৪ লাখ ৩ হাজার ৯৭৫ পিস মেটাডক্সিন ট্যবলেট, ১১ হাজার ৯৮৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইঞ্জেকশন ৮৭,১০৭টি এবং ১২ লক্ষ ৯৮ হাজার পিস ভায়াগ্রা/ভিগো ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের অবৈধ জিনিস।

এছাড়াও ৬ রাউন্ড গুলি সহ একটি বিদেশী পিস্তল, ৭ কেজি গানপাউডার, ৬টি এয়ারগান, সিসাগুলি ৩৩ হাজার একশটি, ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, রংপুর রিজিয়নের অধীনে মোট ১ হাজার ৬৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। সম্প্রতি নতুন করে ছয়টি বিওপি (বর্ডার আউটপোস্ট) নির্মাণ করা হয়েছে। এসব বিওপিসহ পুরো সীমান্ত এলাকায় কঠোর নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ পারাপার, জালনোট ও মাদক পাচার, নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত জনসচেতনতামূলক সভা করছে।

এ সময় উপস্থিত ছিলেন ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সিহাব উদ্দিন, সুবেদার মেজর মজিবর রহমান সহ জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিজিবি সীমান্তে সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধপথে সীমান্ত পারাপার, জালনোট পাচার, মাদকদ্রব্য চোরাচালান এবং নারী ও শিশু পাচার সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত

error: Content is protected !!

সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :