ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় ক্যানেল সাঁতরায়ে পদ্মায় যাওয়ার সময় নিখোজ, ৬ঘন্টার পর উদ্ধার করলো ডুবুরি দল

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় সাঁতরায়ে পদ্মার শাখা নদী পার হয়ে মূল পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে ডুবে নিখোঁজ হন আমিরুল ইসলাম (৫০)। ৬ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর’২৫) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাঘা ফায়ার সার্ভিসের নের্তৃত্বে ১ নম্বর আই বাঁেধর সামনের পদ্মার শাখা নদী থেকে স্থানীয়দের সহায়তায় রাজশাহীর ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত আমিরুল ইসলাম উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গাবতলী এলাকার মৃত আলীমুদ্দীনের বড় ছেলে। তার স্ত্রীসহ ১ছেলে ও ২ দুটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সস্য (সাবেক) ও গ্রামের বাসিন্দা সহিদুল মাষ্টার জানান, গত শনিবার (৪ অক্টোবর’২৫) আমিরুল ইসলামসহ কয়েকজন সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীতে মাছ ধরতে যান। মূল পদ্মায় যাওয়ার জন্য সাঁতরায়ে পদ্মার শাখা নদী (ক্যানেল) পার হচ্ছিলেন। মাঝপথে স্রোতে পড়ে আমিরুল আর যেতে পারেননি। পরে ডুবে যান।

তার স্ত্রী নাজমা বেগম জানান, পেশাগত শ্রমিকের কাজ না থাকায় শখের বসে মাছ ধরতে যান। এতে জীবিকা নির্বাহসহ মাছ খাওয়া হয়। আমিরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন কিভাবে চলবো?’

বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরি বলেন, ‘নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই আমরা সহ রাজশাহীর ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিলাম। দুপুর আনুমানিক সাড়ে ৩টায় তার মরদেহ উদ্ধার করা হয়। সেখানে নৌ পুলিশ, থানা পুলিশও ছিলেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান বলেন,কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

বাঘায় ক্যানেল সাঁতরায়ে পদ্মায় যাওয়ার সময় নিখোজ, ৬ঘন্টার পর উদ্ধার করলো ডুবুরি দল

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :