ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন

লেখক-পাঠক-সংস্কৃতিসেবীদের উপচেপড়া উপস্থিতি

আনসার আহমেদ উল্লাহঃ

গত ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টি সেন্টারে শুরু হয়েছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজের ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫। ১৪ সেপ্টেম্বর অপরাহ্নে ২ ঘটিকায় ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বর্ষিয়ান শিক্ষাবিদ, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, লেখক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক কবি শামীম আজাদ, একুশের পদকপ্রাপ্ত বিশিষ্ট কণ্ঠশিল্পী শুভ্র দেব, কবি ও অনুবাদক প্রফেসর জো ইউন্টার, কবি আবদুল হাসিব ও কবি রোকসানা লেইস।

অনুষ্ঠানে বিলাতের খ্যাতিমান কবি ও ছড়াকার দিলু নাসেরকে ‘সাহিত্য পদক’, কবি আতাউর রহমান মিলাদকে ‘গুণিজন পদক’ এবং সংগঠনের সহ-সম্পাদক কবি এম. মোসাইদ খান ও নাট্যজন স্মৃতি আজাদকে যৌথভাবে সংগঠনের ‘বেস্ট পারফর্মার পদক’কে ভূষিত করা হয়।

বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মেলার দ্বিতীয়পর্বে ছিল ‘সাহিত্য চর্চায় অনুবাদের গুরুত্ব’ শীর্ষক সেমিনার। কবি ইকবাল হোসেন বুলবুলের সঞ্চালায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন লেখক-গবেষক ও অনুবাদক প্রফেসর ড. সেলিম জাহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবন্ধিক ও কথাশিল্পী সাগর রহমান। মুখ্য আলোচক ছিলেন প্রফেসার জো উইন্টার, গবেষক ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্ত এবং কবি মিলটন রহমান।

বিকেল ৫-৬টা পর্যন্ত ছিল ইংরেজ কবিদের কবিতা পাঠ। এতে অংশগ্রহণ করেন স্টিফেন ওয়াট্স, ডেভিট লি. মর্গান, অ্যামি ন্যালসন, রাপায়েল পি. ক্রুজ প্রমুখ।

সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত পঞ্চমপর্বে ছিল ‘পাণ্ডলিপি থেকে মঞ্চে’ শীর্ষক নতুন বইয়ের মোড়ক উন্মোচন। এতে নতুন প্রজন্মের লেখক জয়নাব চৌধুরী, ইউসুফ আবদুর রহমান, কবি আহমদ হোসেন হেলাল, গীতিকবি মাহফুজা রহমান, কবি সাদেকা সিদ্দিকী জ্যোতি, কথাশিল্পী সাওদা মুমিন এবং কবি ও নাট্যকার এম. মোসাইদ খানের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ছিল কবিতা পাঠরে আসর ও আবৃত্তি।

এ বছর বাংলাদেশ থেকে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনীর মধ্যে ছিল – দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, সাহিত্য প্রকাশ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ, স্বরবৃত্ত, পরিবার পাবলিকেশন, কবি প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, অন্বেষা প্রকাশন এবং অভ্র। পুরো দিন মেলায় হল ভরতি বইপ্রেমি পাঠক-লেখকদের প্রাণবন্ত উৎসবমুখর উপস্থিতি ছিল। প্রথম দিনের বই বিক্রির তালিকায় শীর্ষে ছিল ইউনির্ভাসিটি প্রেস থেকে প্রকাশিত ফারুক আহমদের ‘সিলেটের ইতিহাস : ব্রিটিশ আমল’ এবং ‘বিলাতে বাঙালি অভিবাসন’ গ্রন্থদ্বয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন

error: Content is protected !!

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন

আপডেট টাইম : ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :