ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রূপগঞ্জে ময়না তদন্তের জন্য এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯নম্বর ওয়ার্ডের যুবক শরীফ আহমেদ সৌরভের(২১) মরদেহ এক বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল ২৮জুলাই সোমবার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের সামাজিক কবরস্থান থেকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদের উপস্থিতিতে তার মরদেহ উত্তোলন করা হয়।

জানা গেছে, ২০২৪সালের ৭আগষ্ট ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন বাড়ি থেকে ডেকে এনে শরীফ আহমেদ সৌরভকে পিটিয়ে হত্যা করে। গত ৫আগষ্ট দেশের সার্বিক পরিস্থিতি অনুকূল পরিবেশ না থাকায় ও উত্তেজনাপূর্ণ থাকায় শরীফ আহমেদ সৌরভের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়। পরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে গত ২৫ফেব্রুয়ারি শরীফ আহমেদ সৌরভের স্ত্রী বৃষ্টি আক্তার বাদী হয়ে স্থানীয় ১৭জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানা মামলা নম্বর ২৬(২)২০২৫।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম নিহত শরীফ আহমেদ সৌরভের মরদেহ ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মরদেহ উত্তোলনসহ ঘটনার তদন্তের নির্দেশনা দেন। পরে শরীফ আহমেদ সৌরভের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

মামলার বাদী ও শরীফ আহমেদ সৌরভের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, আমরা গরিব ও অসহায় বলে শরীফ আহমেদ সৌরভের মৃত্যুর প্রকৃত রহস্য জানতে পারবো না তা হয় না। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে শরীফ আহমেদ সৌরভকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই আব্দুল করিম বলেন, আদালতের নির্দেশে শরীফ আহমেদ সৌরভের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। তার মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ময়না তদন্তের পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িত কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন

error: Content is protected !!

রূপগঞ্জে ময়না তদন্তের জন্য এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন

আপডেট টাইম : ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :