ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

রিপন সরকারঃ

ঢাকার মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জ উপজেলা যুবদল।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে আজ ১৯ জুলাই শনিবার সকালে উপজেলার মুড়াপাড়াস্থ রূপগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমবেত হন নেতাকর্মীরা। সেখান থেকে মুড়াপাড়া বাজার এলাকা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলার হাজারো যুবদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আবু মোহাম্মদ মাসুম বলেন, দেশনায়ক তারেক রহমানকে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। দেশ গঠনে যখন শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, তা দেখেই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী দোসররা। এমনকি প্রকাশ্যে আওয়ামী প্রেতাত্মারা তাদের নাশকতার পায়তারা চালাচ্ছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিচ্ছি।

তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, সজাগ ও সোচ্চার রয়েছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এ সময় তিনি যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামতে প্রস্তুত থাকুন।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, যুবদল নেতা মোঃ সোহেল মিয়া, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদসহ আরও অনেকে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন

error: Content is protected !!

তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :