রিপন সরকারঃ
সম্প্রতি দেশের চলমান অস্থিরতায় কতিপয় রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের বিএনপির বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ১৩ জুলাই রবিবার বিকালে উপজেলার বাঘবের বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
এ সময় উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়ায় সুযোগ্য সন্তান তারেক রহমান। যিনি জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। তিনি ১৬ কোটি জনতার হৃদয়ে আছেন। কিন্তু বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এ দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। আমরা এসব ষড়যন্ত্র রুখে দিতে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলা বিএনপি রাজপথে আছি।
যুবদল নেতা শরীফ হোসেন তার বক্তব্যে বলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রয়োজনে আবার মাঠে নামবো। ফের কুটুক্তি করলে এনসিপি নামীয় কোন দলকে রূপগঞ্জে দাঁড়াতে দেব না। রূপগঞ্জ বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, যুবদল নেতা আজিজুল হাকিম, ছাত্রদল নেতা শরীফ মিয়া প্রমূখ।
প্রিন্ট

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ 
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 





















