ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রিপন সরকারঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গ্রামবাসীর উপর এলোপাতাড়ি গুলির ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ী মামুন হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজনেরা। রবিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবে তারা এই সংবাদ সম্মেলন করেন।

এ সময় নিহতের বড়ভাই আওলাদ হোসেন লিখিত বক্তব্যে বলেন, গত ১০ জুন উপজেলার ভূলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাকে ছাড়িয়ে নিতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমানের নির্দেশে ছাত্রদলের বহিষ্কৃত নেতা জাহিদুল ইসলাম বাবুসহ ১৭/১৮ জন মিলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে তার ভাই মামুন হোসেন গুলিবিদ্ধ হয়। পরে মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। এ ঘটনার ৫ দিন পার হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তিনি আরও অভিযোগ করেন, একটি পক্ষ মামলা তুলে নিতে তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।

অন্যদিকে নিহত মামুনের স্ত্রী ইমা আক্তার হত্যাকারীদের শাস্তি দাবি করে জানান, “আমার স্বামী কোন রাজনীতির সাথে জড়িত না। সে মুদি দোকান ব্যবসায়ী। রাজনীতির সাথে জড়িত না থাকার পরেও তাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমার দুটি কন্যা সন্তান রয়েছে, আজ তারা বাবা হারা। এখন আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। হত্যাকান্ডে জড়িত কোন আসামি এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। আমি স্বামী হত্যার বিচার চাই। বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ করছি—এই হত্যার ঘটনায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন

error: Content is protected !!

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :