ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

১৯ ঘন্টার পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে এমভি তিশান কার্গো জাহাজ থেকে টিএসপি সার আনলোড করার সময় ভৈরব নদে পড়ে হ্যান্ডলিং শ্রমিক কাইয়ুম সরদার (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার ১৯ ঘন্টা পর ২৬ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২টার সময় তার লাশ উদ্ধার করা হয়। নিহত কাইয়ুম সরদার উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মো. শরিয়াতুল্লাহর ছেলে।

জানা গেছে, ২৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৭টার সময় উপজেলার মহাকাল এলাকার মিস্ত্রীপাড়া সংলগ্ন ‘মেসার্স দেশ ট্রেডিং’ এর ২ নম্বর ঘাটে কাইয়ুম হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করছিল। কাজ করার সময় সারের বস্তা নিয়ে পা পিছলে ভৈরব নদে পড়ে যান কাইয়ুম সরদার। পরে স্থানীয় শ্রমিকদের সহায়তায় সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে।

কাইয়ুমের শ্যালক ও হ্যান্ডেলিং শ্রমিক ইয়াছিন মোল্লা বলেন, আমি ও কাইয়ুম ভাই এমভি তিশান কার্গো থেকে টিএসপি সারের বস্তা আনলোডের কাজ করছিলাম। এমন সময় মাথায় বস্তাসহ কাইয়ুম পানিতে পড়ে যায়। আমি ধরতে গিয়েও ব্যর্থ হই। তাৎক্ষণিক উপস্থিত অন্য শ্রমিকরা তাকে খোঁজার চেষ্টা করেন। কিন্তু সেই থেকে কাইয়ুম ভাইকে খোঁজ করার চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। ১৯ ঘন্টা পর সোমবার দুপুর ২টার দিকে তার লাশ পাওয়া গেছে। দেশ ট্রেডিংয়ের পক্ষ থেকে কোন রকম সহায়তা করা হয়নি।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘দেশ ট্রেডিং’ অনেক বড় একটা কোম্পানি কিন্তু তাদের ঘাট লেবার পানিতে পড়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেলেও তাদের পক্ষ থেকে কোন প্রকার উদ্ধার তৎপরতা দেখা যায়নি। যেটা খুবই দুঃখজনক। স্বজনদের দাবি, কাইয়ুমের পরিবার খুবই হতদরিদ্র। তার পিতা মাতা কেউ বেঁচে নেই। স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তারা ‘দেশ ট্রেডিং’ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা করার দাবি করেন। উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজারে দেশ ট্র্রেডিংয়ের অফিস বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মণ্ডল জানান, মাথায় বস্তাসহ কাইয়ুম নদে পড়ে যায়। দীর্ঘ ১৯ ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তাদের নেক দৃষ্টি কামনা করেন। এ বিষয়ে অভয়নগর থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম তথ্য সংগ্রহ করেছি। নিখোঁজ কাইয়ুম অসাবধানতাবশত সারের বস্তা নিয়ে পানিতে পড়ে যায়। দুপুর দুইটার সময় তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

১৯ ঘন্টার পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
স্টাফ রিপোর্টার :