ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজের মৃত্যু

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার (৮ এপ্রিল) দুপুর ৩ টায় বাঘা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে বাঘা পৌর সভার সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে (৪,৫,৬) নারি কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ আ’লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

মরহুম রিজিয়া আজিজ সরকার বাঘা পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মিলিকবাঘা গ্রামের মরহুম আবদুল আজিজ সরকারের স্ত্রী। মৃত্যু কালে দুই ছেলে ও এক মেয়ে সহ গুনগ্রাহি আত্নীয় স্বজন রেখে যান।

পারিবারিক সুত্রে জানা যায়, তিনি হাইপারটেনশনসহ ডায়াবেটিকস অসুখে ভুগছিলেন। বাড়িতে হটাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু বলেন, রাত সাড়ে ১০টায় বাঘা শাহী মসজিদ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাঘা ও আড়ানি পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞান করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে উৎসবমুখر পরিবেশে দ্বিতীয় সপ্তমী পূজা উদযাপিত

error: Content is protected !!

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :