আপডেট টাইম :
০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
২৫১
বার পঠিত
হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না -গোপালগঞ্জে বিএনপি নেতা সেলিম
বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম বলেছেন, "বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না।" ১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, "হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা, আপনাদের কখনও নিজেদের সংখ্যালঘু ভাবতে হবে না। মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার-নির্যাতন করবে—এটি কখনোই সত্য নয়। আমরা সবাই মিলে মিলেমিশে বসবাস করবো।" তিনি উল্লেখ করেন, "আমরা দীর্ঘ ১৮ বছর ধরে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি এবং স্বাধীনভাবে কথা বলতে ও মতপ্রকাশ করতে পারিনি। কিন্তু এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কারণ একজন স্বৈরাশাসক এদেশ থেকে পালিয়ে গেছে।" এ সময় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সহ-সম্পাদক মাহমদুল হাসান বাপ্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিয়ার রহমান রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটো, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজা উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ দৌলতপুরের আল্লারদর্গা বাজারের উন্নয়ন ও সমস্যার সমাধানে একযোগে প্রতিবাদ পরে, তিনি গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন...
বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম বলেছেন, “বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না।”
১২ অক্টোবর শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, “হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা, আপনাদের কখনও নিজেদের সংখ্যালঘু ভাবতে হবে না। মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার-নির্যাতন করবে—এটি কখনোই সত্য নয়। আমরা সবাই মিলে মিলেমিশে বসবাস করবো।”
তিনি উল্লেখ করেন, “আমরা দীর্ঘ ১৮ বছর ধরে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি এবং স্বাধীনভাবে কথা বলতে ও মতপ্রকাশ করতে পারিনি। কিন্তু এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কারণ একজন স্বৈরাশাসক এদেশ থেকে পালিয়ে গেছে।”
এ সময় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সহ-সম্পাদক মাহমদুল হাসান বাপ্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিয়ার রহমান রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটো, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজা উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।