দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
হাতিয়ায় ৬ কোটি টাকার পণ্য নিয়ে ট্রলার ডুবি, ৬ মাঝি-মাল্লা উদ্ধার
হানিফ উদ্দিন সাকিবঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে রড, সিমেন্ট ও টিনসহ প্রায় ছয় কোটি টাকার মালামাল নিয়ে একটি পণ্যবাহী ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ৬ মাঝি-মাল্লা অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। সোমবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম থেকে হাতিয়ার তমরুদ্দি ঘাটের উদ্দেশ্যে যাত্রাকালে সন্দীপ ও ভাসানচরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এমভি শরিফ-১ নামের ট্রলারটি চট্টগ্রাম থেকে টিন, রড, সিমেন্ট ও মুদি মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারের মালিক আমির হোসেন মাঝি নিজেই সেটি চালাচ্ছিলেন। পথিমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটির তলা ফেটে যায় এবং একপর্যায়ে তা নদীতে ডুবে যায়। তবে ট্রলারে থাকা ৬ মাঝি-মাল্লা পাশ্ববর্তী একটি জাহাজে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। ট্রলারের মালিক আমির হোসেন বলেন, “চট্টগ্রাম থেকে ট্রলারটি নিয়ে সকালেই রওনা দিই। সন্দীপ হয়ে ভাসানচরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ প্রচণ্ড বাতাস ও ঢেউ শুরু হয়। কিছু বোঝার আগেই প্রায় ছয় কোটি টাকার পণ্যসহ ট্রলারটি ডুবে যায়।” এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়েছি। আজকে আবহাওয়া খুব খারাপ ছিল। নদী ও সাগরে প্রচণ্ড বাতাস ছিল। তবে কেউ হতাহত হয়নি বলে জেনেছি।”
হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে রড, সিমেন্ট ও টিনসহ প্রায় ছয় কোটি টাকার মালামাল নিয়ে একটি পণ্যবাহী ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ৬ মাঝি-মাল্লা অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।
সোমবার (১৬ জুন) বিকেলে চট্টগ্রাম থেকে হাতিয়ার তমরুদ্দি ঘাটের উদ্দেশ্যে যাত্রাকালে সন্দীপ ও ভাসানচরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এমভি শরিফ-১ নামের ট্রলারটি চট্টগ্রাম থেকে টিন, রড, সিমেন্ট ও মুদি মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারের মালিক আমির হোসেন মাঝি নিজেই সেটি চালাচ্ছিলেন। পথিমধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটির তলা ফেটে যায় এবং একপর্যায়ে তা নদীতে ডুবে যায়।
তবে ট্রলারে থাকা ৬ মাঝি-মাল্লা পাশ্ববর্তী একটি জাহাজে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান।
ট্রলারের মালিক আমির হোসেন বলেন,
“চট্টগ্রাম থেকে ট্রলারটি নিয়ে সকালেই রওনা দিই। সন্দীপ হয়ে ভাসানচরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ প্রচণ্ড বাতাস ও ঢেউ শুরু হয়। কিছু বোঝার আগেই প্রায় ছয় কোটি টাকার পণ্যসহ ট্রলারটি ডুবে যায়।”
এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন,
“ঘটনার খবর পেয়েছি। আজকে আবহাওয়া খুব খারাপ ছিল। নদী ও সাগরে প্রচণ্ড বাতাস ছিল। তবে কেউ হতাহত হয়নি বলে জেনেছি।”