ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাতিয়াতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত

“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। যা গতকাল ২৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩০ জুলাই পর্যন্ত।
জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে সপ্তাহের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সড়কে র‌্যালি শেষে পরিষদ হলরুমে এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ প্যানেল-১ চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী। এছাড়াও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, বিসিজি দক্ষিণ জোন হাতিয়া স্টেশান কমান্ডার মোঃ ফিরোজ্জামান, উপজেলা ফিশারিজ কর্মকর্তা আশারুল ইসলাম সহ পেশাজীবি মৎস্য উৎপাদনকারী মহিউদ্দিন মেম্বার বক্তব্য প্রদান করেন।
বক্তারা নিরাপদ মাছ চাষ ও আমিষের অভাব দূরীকরণে গুরুত্বারোপ করে বলেন- আমরা মাছ শুধু নিজেরা খাবোনা বিদেশেও রপ্তানি করবো, কেননা কৃষি এবং শিল্পের পাশাপাশি মৎস্য রপ্তানি করেও আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। সে ক্ষেত্রে মাছ চাষে ক্ষতিকর খাদ্য ব্যবহারেও সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা। তাছাড়া নদীতে মৎস্য প্রজননকালীন সময়ে মাছ শিকার হতে বিরত থাকতেও বলা হয় মৎস্যজীবিদেরকে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরু সহ উপস্থিত সকলকে মিলে পোনামাছ অবমুক্ত করেন।
এদিকে আলোচনা সভার মাঝে কয়েকজন মৎস্যজীবি তাদের মতামত তুলে ধরে বলেন, গতকাল থেকে মৎস্য আহরণ নিষিদ্ধের সময় পার হলেও তাদের জালে মাছ ধরা পড়ছেনা। এতে কষ্টে তাদের সময় পার হচ্ছে বলে উল্লেখ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সারওয়ার  এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ আলোচনা সভা শেষে পেশাজীবি মৎস্য উৎপাদনকারী মহিউদ্দিন মেম্বার ও রাশেদ মেম্বারকে সম্মাননা ক্রেস্ট পুরস্কার দেওয়া হয় ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও জামায়াতের প্রার্থীর

error: Content is protected !!

হাতিয়াতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত

আপডেট টাইম : ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
হানিফ উদ্দিন সাকিব হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :