ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সোনালী ব্যাংক শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনালী ব্যাংক শাখা থেকে ঋণ নিতে অতিরিক্ত অর্থ-আদায়ের অভিযোগ উঠেছে। ঋণ পেতে হয়রানী ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে ভূক্তভোগী  উপজেলার চান্দলাই পরগনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলম শারওয়ার মুরশেদ গত ৪ ফেব্রুয়ারী সোনালী ব্যাংক রাজশাহী প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (জিএম) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁন্দলাই পরগনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম শারওয়ার মুরশেদ গত ২৫/১১/২০২৩ তারিখে সোনালী ব্যাংক গোদাগাড়ী শাখা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা পারিবারিক প্রয়োজনে চাকরির বেতন থেকে হিসাব নম্বর- ৪৬০৮৬৩৪০২০৯৪৪ ঋণ গ্রহণের জন্য আবেদন করলে ফরম দেওয়ার সময় ৮৩০ টাকা নেন এবং লোন স্যাংশনকারী কর্মকর্তা আশরাফ আলী বলেন যে, লোনের টাকা গ্রহন করার সময় আরও ১১৫০ টাকা প্রদান করিতে হইবে। কিন্তু আমি যেই দিন লোনের টাকা গ্রহন করেন সেদিন লোন স্যাংশনকারী কর্মকর্তা আশরাফ আলী ব্যাংক শাখায় অনুপস্থিত থাকায় ব্যাংক ম্যানেজার সাইফুল ইসলামের মাধ্যমে কাগজ পত্র ইস্যু করে ২০/১২/২০২৩ খ্রি: লোনের টাকা গ্রহন করেন। পরবর্তিতে ১০/০১/২০২৪ তারিখে মাসিক লোনের কিস্তি কর্তন করে অবশিষ্ট বেতন উত্তোলন করিতে ব্যাংকে গেলে ব্যাংক হিসাব নম্বর বন্ধ করে রাখেন।
এই ব্যাপারে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করিলে তিনি লোন স্যাংশনকারী কর্মকর্তা আশরাফ আলীকে বিষয়টি সুরাহার জন্য আদেশ করেন। আশরাফ আলী (লোন স্যাংশন কারী কর্মচারী) শিক্ষক গোলাম শারওয়ার মুরশেদ নিকট হতে মেমো কপির মাধ্যমে পূর্বের চাওয়া ১ হাজার ৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৯৩৩ টাকা এবং পূর্বের ফরম দেওয়ার দিন ৮৩০ টাকাসহ মোট ৩ হাজার ৭৬৩ টাকা গ্রহন করেন। এসব অভিযোগের অনুলিপি বাংলাদেশ ব্যাংক গভর্নর ও দুর্নীতি দমন কমিশন রাজশাহী বরাবরও প্রেরণ করেছেন।
এসব অভিযোগের বিষয়ে লোন স্যাংশনকারী কর্মকর্তা আশরাফ আলী বলেন, লোন প্রক্রিয়াকরণ ফি ও ১৫% ভ্যাট কর্তন বাবদ ২০১৩ টাকা, রেভিনিউ স্টাম্প বাবদ ৯২০ টাকা বাবদ মোট ২৯৩৩ টাকা খরচ নেওয়া হয়েছে যার মেমো দেওয়া হয়েছে। বাকী টাকা লোন প্রোসেসিং এর এমাউন্টের ০.৫ % টাকা, সিআইবি তদন্ত, এনআইডি তদন্ত ও অন্যকোন ব্যাংকে লোন আছে কিনা এসবের তদন্তর জন্য খরচ কাটার নিয়ম থাকায় তার কাছে এসব খরচ গুলো নেওয়া হয়েছে বলে জানান।
এই কর্মকর্তা আরো বলেন আমরা এক হাজার ৫০ টাকাই নিয়ে থাকি কিন্তু যিনি ঋণ নিবেন তিনি এই টাকাটিও দিতে দিনে চান না। তাই নিয়ম অনুযায়ী কত টাকা নেওয়া যাই সেটাই নেওয়া হয়েছে বলে জানান।
এদিনে অন্যান্য বাংক গ্রাহকরা অভিযোগ করে বলেন, ব্যাংক ম্যানেজার সাইফুল ইসলাম গোদাগাড়ীর স্থানীয় হওয়ায় দাপট দেখিয়ে কাজ করেন এবং গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।
এবিষয়ে গোদাগাড়ী সোনালী ব্যাংক শাখার ম্যানেজার সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফেনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন নি। সাংবাদিক পরিচয় দিয়ে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠালেও কোন সাড়া না পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

সোনালী ব্যাংক শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) উপজেলা প্রতিনিধি :