আপডেট টাইম :
০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
২৭৫
বার পঠিত
সেনাবাহিনীর ‘গাড়ি পোড়ানো’ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নীরব শিকদার (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নীরব পুইশুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সীতারামপুর গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে। শুক্রবার সকালে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও সেনা সদস্যদের অস্ত্র কেড়ে নিয়ে মারধরের ঘটনায় গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় নীরব শিকদারকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুনঃ বোয়ালমারীতে খন্দকার নাসিরের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় তিনি আরও জানান, আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নীরব শিকদার (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নীরব পুইশুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সীতারামপুর গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে।
শুক্রবার সকালে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও সেনা সদস্যদের অস্ত্র কেড়ে নিয়ে মারধরের ঘটনায় গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় নীরব শিকদারকে গ্রেফতার করা হয়েছে।