দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
২৭৭
বার পঠিত
সুবর্ণচরে নুরনবী (রহঃ) মামার ৪৯তম ওরস মাহফিল অনুষ্ঠিত
উপমহাদেশের বিখ্যাত ফকির অলিয়ে কামেল সুফি সাধক, হযরত আলহাজ্ব নুরনবী (রহঃ) মামার ৪৯ তম মহাপবিত্র ওরস মাহফিল নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেস গ্রামে নুরনবী মামার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবার ও ১৭,১৮ রমজান, রবি ও সোমবার পবিত্র ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। ফকির ও সুফিধারায় বিশ্বাসী লোকজনের কাছে নুরনবী মামার দরবার শরীফ এক পুণ্যময় স্থান হিসেবে পরিচিত। প্রথাগত নিয়ম মেনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশেকানরা ওরসে যোগ দেন। দরবারের একাধিক খাদেম রয়েছে বংশ পরম্পরা। মাজারের খাদেমদের সঙ্গে ভক্ত আশেকানদের রয়েছে নিবিড় সম্পর্ক। গুরু ও ভক্তের এক অনুপম সম্পর্ক যা যুগ যুগ ধরে বহমান। লোকমুখে জানা যায় হযরত নুরনবী মামার বিভিন্ন কেরামত ও অলৌকিক ঘটনার কথা। যা ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়ে আসছে। নুরনবী মামার ওরস এলাকায় বসেছে মেলা, বাংলা ও বাঙালির সংস্কৃতির এক মিলন উৎসব। আরও পড়ুনঃ দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদঃ অনুসন্ধানে দুদকের কমিটি
উপমহাদেশের বিখ্যাত ফকির অলিয়ে কামেল সুফি সাধক, হযরত আলহাজ্ব নুরনবী (রহঃ) মামার ৪৯ তম মহাপবিত্র ওরস মাহফিল নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেস গ্রামে নুরনবী মামার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবার ও ১৭,১৮ রমজান, রবি ও সোমবার পবিত্র ওরস মাহফিল অনুষ্ঠিত হয়।
ফকির ও সুফিধারায় বিশ্বাসী লোকজনের কাছে নুরনবী মামার দরবার শরীফ এক পুণ্যময় স্থান হিসেবে পরিচিত। প্রথাগত নিয়ম মেনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশেকানরা ওরসে যোগ দেন।
দরবারের একাধিক খাদেম রয়েছে বংশ পরম্পরা। মাজারের খাদেমদের সঙ্গে ভক্ত আশেকানদের রয়েছে নিবিড় সম্পর্ক। গুরু ও ভক্তের এক অনুপম সম্পর্ক যা যুগ যুগ ধরে বহমান। লোকমুখে জানা যায় হযরত নুরনবী মামার বিভিন্ন কেরামত ও অলৌকিক ঘটনার কথা। যা ব্যাপকভাবে প্রচারিত ও আলোচিত হয়ে আসছে।
নুরনবী মামার ওরস এলাকায় বসেছে মেলা, বাংলা ও বাঙালির সংস্কৃতির এক মিলন উৎসব।