ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোমের স্কুগোস এলাকার একটি হলে এই সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরী ও পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডঃ ফরহাদ আলী খান।

আলোচনা সভা পরিচালনায় সহযোগিতা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নাজমুল খান। এই শোক দিবসের সভায় সার্বিক সহযোগিতায় ছিল সুইডেন ছাত্রলীগ, সুইডেন যুবলীগ, সুইডেন স্বেচ্ছাসেবকলীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সুইডেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় নেতৃবৃন্দ ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ উনার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচণা সভা শেষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাংবিধানিকভাবে বঙ্গবন্ধু জাতির পিতা এবং সংবিধানে জাতীয় শোক দিবস বহাল থাকার পরেও সরকারিভাবে জাতীয় শোক দিবস পালন না করা জাতির জন্য লজ্জাজনক। তার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

এসময় নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, ভাষা আন্দোলনের বীর শহীদের ভাষ্কর্য, ঐতিহাসিক ধানমন্ডি-৩২ নম্বর বাড়ি ও বিভিন্ন জাদুঘর, হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ঘর-বাড়ি, মন্দির ভাঙচুরের ও ও লুটের নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেন। জুলাই থেকে শুরু করে এবং ৫ই আগস্টের পর অগণিত আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা, নির্যাতন, সম্পত্তি ব্যবসা বাণিজ্য দখলসহ সকল মানবিধাকার লঙ্ঘনের ব্যাপারে আন্তর্জান্তিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ ধরণের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে তার বিচার দাবি করা হয়। নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানি করার ঘৃণ্য কাজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করা হয় এবং জননেত্রীকে আবারও সসম্মানে দেশে ফিরিয়ে আনার দৃঢ় শপথ নেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

error: Content is protected !!

সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

আপডেট টাইম : ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :