ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা গণঅধিকার পরিষদ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিন ইয়ামিন মোল্লা, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সভায় আরও উপস্থিত ছিলেন মোশাররিফুল ইসলাম বাবু, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ, নাগেশ্বরী উপজেলা; মো. রুবেল হোসেন, সদস্য সচিব, গণঅধিকার পরিষদ, নাগেশ্বরী উপজেলা; শিমুল মাহমুদ, সভাপতি, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা; শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা; এনামুল হক, পেশাজীবী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি; সালাম নুর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নাগেশ্বরী উপজেলা; এবং মো. মেহেদী হাসান, সভাপতি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, নাগেশ্বরী উপজেলা।

মতবিনিময় সভায় বক্তারা গণঅধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। বিশেষত, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-১ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করছি এবং জনগণের প্রতি দায়বদ্ধ।”

এছাড়া, বক্তারা নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলনসহ বিভিন্ন ছাত্র আন্দোলনে অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান। উল্লেখ্য, বিন ইয়ামিন মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা হিসেবে পরিচিত এবং তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ৭ মাস কারাবন্দি ছিলেন। তার মতে, এসব আন্দোলন দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।

সভায় গণঅধিকার পরিষদ ও তার সহযোগী সংগঠনগুলো ভবিষ্যতে আরো কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংবাদ মাধ্যমে সহযোগিতা কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা গণঅধিকার পরিষদ

আপডেট টাইম : ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :