ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সকাল হলেই ওএমএসের দোকানে ভিড়

সকাল হতে না হতেই খোলা বাজারে চাল কেনার জন্য ওএমএসের দোকানে ভিড় করছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকজন।
বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হচ্ছে নারী ও পুরুষ ক্রেতাদের লাইন। দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ডিলারের বরাদ্দকৃত ২ মে.টন চাল। চাল ও আটা বিতরণ করতে হিমশিম খাচ্ছেন ডিলাররা।
পাবনার চাটমোহর পৌরসভার প্রতিটি ডিলারের দোকানেই এমন দৃশ্য চোখে পড়ছে। পৌর এলাকায় ওএমএসের ৪জন ডিলার প্রতিদিন ২ মে.টন করে ৮ মে.টন চাল বিক্রি করছেন। প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৩০ টাকায়। একইসাথে আটাও বিক্রি করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় আটার বরাদ্দ কম। প্রতি কেজি আটার দাম ১৮ টাকা। চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের রামনগর এলাকা থেকে চাল কিনতে এসেছেন রাহেলা বেগম। জানালেন দুইদিন পরপরই সে ৫ কেজি করে চাল কেনেন। তিনি জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চাল বিক্রি করার উদ্যোগ নিয়েছেন।
তাই দোয়া করলেন তার জন্য। উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা থেকে রতন চূর্ণকার এসেছেন চাল কিনতে। বললেন,ইউনিয়ন পর্যায়ে খোলাবাজারে চাল বিক্রি হয়না। তাই পৌরসভায় এসেছেন চার কিনতে। তবে সকালে এসে লাইনে দাড়াতে হয়। একই কথা বললেন হরিপুর ইউনিয়নের ধরইল গ্রামের আকলিমা বেগম।
চাটমোহর পুরাতন বাজারের ওএমএস ডিলার তরুন পাল জানালেন,সপ্তাহের ৫ দিন এ চাল ও আটা বিক্রি করা হয়। সকাল থেকেই শিশু ও নারী-পুরুষ চাল ও আটা কিনতে ভিড় করে। অনেক সময় ভিড় সামলাতে হিমশিম খেতে হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শরিফুল ইসলাম জানালেন,গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশের মতো পাবনার চাটমোহর পৌরসভায় ৪জন ওএমএস ডিলারের মাধ্যমে মাধ্যমে ৩০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি আটা বিক্রি করা হচ্ছে। টিসিবি ফ্যামিলি কার্ডধারীরাও এই চাল ও আটা কিনতে পারবেন। আমরা নিয়মিত মনিটরিং করছি
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

সকাল হলেই ওএমএসের দোকানে ভিড়

আপডেট টাইম : ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :