ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হয়রানির শিকার গ্রাহক !

শিবপুর সাব রেজিস্ট্রার ছুটি না নিয়েই উধাও, সরকার হারিয়েছে রাজস্ব

নরসিংদীর শিবপুরের সাব রেজিস্ট্রার মাহবুব ছুটি না নিয়েই উধাও। এদিকে সকাল থেকে দলিল করতে আসেন অনেক গ্রাহক। সাব রেজিস্ট্রারকে না পেয়ে চলে যান অনেকেই। কিন্তু তারপরও কিছু গ্রাহক দুপুর সাড়ে বারোটা পর্যন্ত থেকে যান। আজ (১৩ জুন) বৃহস্পতিবার  সরকারি কর্ম দিবস থাকলেও অফিস না করে নিজের বাড়ি গোপালগঞ্জে চলে যান শিবপুরের সাব রেজিস্ট্রার মাহবুব।
সরজমিন দুপুর ১২:৩০ মিনিটে অফিসে গিয়ে দেখা যায়, অফিসের সকল স্টাফরা আছেন, খোলা আছে সাব রেজিস্ট্রারের খাস কামরা, বাইরে অপেক্ষা করছে দলিল করতে গ্রাহকরা কিন্তু সাব রেজিস্ট্রার আছেন গোপালগঞ্জ।গ্রাহকদের বলা হয়েছে সাব রেজিস্ট্রার আছেন। খাস কামরার ভিডিও নিতে গেলে, সাব রেজিস্ট্রি অফিস সহায়ক কেশব নামের এক ব্যক্তি বাধা সৃষ্টি করে বলেন, আপনি কি অনুমতি নিয়েছেন, স্যার ছুটিতে আছেন, একটু আগে দরখাস্ত অফিসে পৌঁছে দেওয়া হয়েছে।
জানা যায়, সাব রেজিস্ট্রার কোথাও অফিস না করলে এক সপ্তাহ আগে সেটি সবাইকে জানিয়ে দেওয়া হয়। তিনি অফিস করবেন না সেই দরখাস্ত বৃহস্পতিবার দুপুরে কেন যাবে যখন তিনি গোপালগঞ্জ। কিন্তু সেইসবের কোন তোয়াক্কা করেননি তিনি। নিজের মন মতো খেয়াল খুশি অনুযায়ী চালাচ্ছেন অফিস। তার এমন বিতর্কিত কর্মকান্ডে সরকার হারিয়েছে রাজস্ব, হয়রানির শিকার হয়েছেন গ্রাহক। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য। সে বিষয়ে চলছে অনুসন্ধান। অফিস সহায়ক কেশবও দুর্নীতি করে কামিয়েছেন কোটি কোটি টাকা।
এ বিষয়ে বক্তব্য নিতে সাব রেজিস্টার মো: মাহবুবুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।
নরসিংদী ভারপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার সরকার লুৎফর কবিরের মোবাইলে ফোন দিলে তিনি জানান, আমাকে বলেছিল ছুটি নিবে, দরখাস্তটা আমি এখনো পাইনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

হয়রানির শিকার গ্রাহক !

শিবপুর সাব রেজিস্ট্রার ছুটি না নিয়েই উধাও, সরকার হারিয়েছে রাজস্ব

আপডেট টাইম : ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী :