ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবচরে দুর্বৃত্তদের হামলা রাকিব মাদআর গুরুতর আহত

সোহাগ কাজীঃ

মাদারীপুরের শিবচর পৌর এলাকায় রাকিব মাদআর নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে ইউসিবি ব্যাংকের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব হঠাৎ করে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির হামলার শিকার হন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হামলা হতে পারে। তবে পুলিশ এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি। আহত রাকিবের পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

শিবচরে দুর্বৃত্তদের হামলা রাকিব মাদআর গুরুতর আহত

আপডেট টাইম : ০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি :