ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ফার্মেসিতে চুরির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ওষুধের দোকানে চুরির প্রতিবাদে গোপালপুর মিল রোডের কড়ইতলায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস), গোপালপুর বাজার শাখার আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।

বাজার সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৯টার দিকে গোপালপুর পৌরসভার ভূইয়াপাড়া গ্রামের বাসিন্দা জামিল হোসেন তার ফার্মেসি বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সোমবার সকাল ৯টার দিকে জামিল হোসেন তার ফার্মেসির তালা খুলে ভিতরে প্রবেশ করলে দেখতে পান, ফার্মেসির টিনের চাল কেটে চোরেরা প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে নগদ ৩ লাখ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি ঔষধ চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় ওষুধ ব্যবসায়ীদের মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধন চলাকালে তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার না হলে তারা আগামী বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন।

জামিল ফার্মেসির সত্ত্বাধিকারী জামিল হোসেন জানান, সকালে ফার্মেসির তালা খুলে ভিতরে ঢুকে তিনি দেখেন, ঔষধপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। টিনের চাল কেটে চোরেরা ফার্মেসিতে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে নগদ ৩ লাখ টাকার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের ঔষধ চুরি করে নিয়ে গেছে। তার দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জামিল হোসেন বিষয়টি নিয়ে লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি বদিউজ্জামান বদর জানান, চুরির বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই লালপুর থানা এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। বর্তমানে বাজারের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ফার্মেসিতে চুরির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :