ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে গোয়াল ঘরের তালা ভেঙ্গে মহিষ চুরি, আহত -১

নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ি গ্রামে নাজিম উদ্দিন নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ওই গ্রামের জুয়েল (৩০) নামের একজনকে পিটিয়ে জখম করেছে। বৃহস্পতিবার (১৭অক্টোবর ) গভীর রাত ৩:৩০ টার দিকে এই ঘটনা ঘটে।
কৃষক নাজিম উদ্দিন জানান, রাত ৩:৩০ টার দিকে কয়েক জন চোর তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক জোড়া মহিষ চুরি করে বাইরে নিয়ে যায়। এ সময় তারা চিৎকার, চেঁচামেচি  শুরু করলে চোরেরা পিক আপ ভ্যানে করে একটি মহিষ নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
মহিষ নিয়ে পালানোর সময় বাধা দেওয়ায় চোরেরা জুয়েল নামে এক জনের মাথায় আঘাত করে। আহত জুয়েলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুয়েল রুইগাড়ি গ্রামের হারুন সরকারের ছেলে।
লালপুর থানার ওসি নুরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে, তদন্ত চলছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরের বড়াইগ্রামে কলাবাগানের নিচ থেকে অস্ত্র উদ্ধার

error: Content is protected !!

লালপুরে গোয়াল ঘরের তালা ভেঙ্গে মহিষ চুরি, আহত -১

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ,  লালপুর (নাটোর) প্রতিনিধি :