ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লাইসেন্সকৃত অস্ত্র অবৈধ প্রদর্শণঃ পৌর মেয়রের ছেলে সজয় আটক

-পাবনার ফরিদপুর পৌরসভা মেয়রের ছেলে কামরুল হাসান সজয়।

পিতার লাইসেন্সকৃত অস্ত্র অবৈধভাবে প্রদর্শণ করার অভিযোগে পাবনার ফরিদপুর পৌরসভা মেয়রের ছেলে কামরুল হাসান সজয় (২৭) কে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর দেড়টার দিকে ফরিদপুর পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় লাইসেন্সকৃত পিস্তলটিও জব্দ করা হয়।

আটক সজয় ফরিদপুর পৌর সদরের রাউত নাগদাপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা কামরুজ্জামান মাজেদ ফরিদপুর পৌরসভার মেয়র।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, পুর্ববিরোধের জেরে পৌর মুক্তমঞ্চের সামনে প্রতিপক্ষকে পিতার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে ভয়ভীতি প্রদর্শণ করেন মেয়র পুত্র কামরুল হাসান সজয়। এ সময় সেখানে দায়িত্বরত থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

ওসি আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর পৌর মেয়র কামরুজ্জামান মাজেদ বলেন, বিষয়টি শোনর পর থানায় আসছি। ঘটনাটা জানার চেষ্টা করছি। এখন ব্যস্ত আছি। পরে কথা বলবো।

তবে, নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, মেয়েরের ছেলে কামরুল হাসান সজয় এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

লাইসেন্সকৃত অস্ত্র অবৈধ প্রদর্শণঃ পৌর মেয়রের ছেলে সজয় আটক

আপডেট টাইম : ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :