ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লন্ডনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, ঠিক তখনই দেশীয় রাজাকার, আলবদর, এবং আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। সেই আলোর দিশারীদের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমাদের জাতিসত্তা বিনির্মাণের পথে এক অন্ধকার আঁকা হয়েছিল। বক্তারা বলেন, এই ইতিহাসের ধারাবাহিকতা আজও বিদ্যমান, যা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় উঠে আসে।

১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবসে, ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছরের মতো লন্ডনের আলতাব আলী পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে প্রদীপ প্রজ্জ্বলন ও শহীদ দিবস পালিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুনিরা পারভীন।

অনুষ্ঠানে বক্তৃতা দেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, কবি হামিদ মোহাম্মদ, কবি শামীম আজাদ, শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সদস্য মারুফ চৌধুরী, মানবাধিকার কর্মী আবদুল আহাদ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ এনাম, গোলাব আলী, জাসদের মুজিবুল হক মনি, নজরুল ইসলাম অকিব, সহ-সভাপতি জামাল আহমদ খান, আমরা একাত্তরের স্বপন চক্রবর্তী, কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা, কাউন্সিলর অজন্তা দেব রায়, সহ-সভাপতি স্মৃতি আজাদ, সহ-সাধারণ সম্পাদক জুয়েল রাজ, সহ-সাধারণ সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, বাতিরুল হক সরদার, উর্মি মাযহার, কোষাধ্যক্ষ এনামুল হক এনাম, এনামুল হক জুবের, শাহাব উদ্দীন বাচ্চু, এডভোকেট রুমানা, এফ টি জিনিয়া, শফিকুর রহমান, আহমদ ফখর কামাল, এডভোকেট আনিছুর রহমান আনিছ, সুয়েজ মিয়া, কিবরিয়া আহমদ, জয়নাল আবেদিন, হেলাল আহমদ।

আলোচনায় বক্তারা বারবার উল্লেখ করেন, যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়েছিল, ৭১-এর পরাজিত শক্তি বারবার সেই চেতনায় আঘাত হেনেছে। তবে বাংলাদেশের মানুষ সেই আঘাত ব্যর্থ করে ঘুরে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শই জয়ী হয়েছে।

আরও পড়ুনঃ রাজশাহী মুক্ত দিবস: স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাবের আয়োজন

বক্তারা বলেন, “আমরা ব্যর্থ হয়েছি ঘাতকদের সাজা নিশ্চিত করতে, আমরা ব্যর্থ হয়েছি এদের চিহ্নিত করতে, তাই এই পরাজিত শক্তি বারবার ফিরে ফিরে আসছে। মুক্তিযুদ্ধই বাংলাদেশের চেতনা, মুক্তিযুদ্ধই বাঙালির আত্মপরিচয়। আঁধার কেটে যাবে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সগর্বে মাথা উঁচু করে থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ হয়নি, প্রতিদিন সাড়ে ৩ হাজার দর্শনার্থী সামলাতে হিমশিম খাচ্ছে জুলাই জাদুঘর

error: Content is protected !!

লন্ডনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আপডেট টাইম : ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :