দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
৩১৪
বার পঠিত
রূপগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে এক যুবক আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মারুফ মিয়া(১৯) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ ১৬ অক্টোবর বুধবার রাত আটটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মারুফ মিয়ার বাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার গোদগাঁও গ্রামে। তার পিতার নাম ডাক্তার আলী। মারুফ মিয়া বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস করে আসছেন। সে ভুলতা এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। পুলিশ জানায়, উপজেলার ডহরগাঁও এলাকার রহমআলীর ভাড়াটিয়া মারুফ মিয়া অপর ভাড়াটিয়ার পাঁচ বছর বয়সের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি কক্ষে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কক্ষের ভিতর থেকে লম্পট মারুফ মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আরও পড়ুনঃ জালিয়াতি করে ৬ কোটি ৭৪ লাখ টাকা আত্নসাতে দুদকের চার্জশিট এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় মারুফ মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মারুফ মিয়া(১৯) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ ১৬ অক্টোবর বুধবার রাত আটটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
মারুফ মিয়ার বাড়ী সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার গোদগাঁও গ্রামে। তার পিতার নাম ডাক্তার আলী। মারুফ মিয়া বাসা ভাড়া নিয়ে এখানে বসবাস করে আসছেন। সে ভুলতা এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।
পুলিশ জানায়, উপজেলার ডহরগাঁও এলাকার রহমআলীর ভাড়াটিয়া মারুফ মিয়া অপর ভাড়াটিয়ার পাঁচ বছর বয়সের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি কক্ষে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কক্ষের ভিতর থেকে লম্পট মারুফ মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।