দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:০১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
২৭০
বার পঠিত
রূপগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে তিন শিল্প কারখানাকে জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অনিক নিট কম্পোজিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর স্টীল মিল কারখানাকে পরিবেশ দূষণের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৪ নভেম্বর, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে ভুলতা, রূপসী ও বরপা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, দীর্ঘদিন ধরে এসব কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ ছিল। অভিযানের পর এ তিন কারখানার বিরুদ্ধে দূষণের সত্যতা পাওয়া যায়। জরিমানার আওতায় অনিক নিট কম্পোজিটকে ১.৫ লাখ টাকা, এসিএস টেক্সটাইলকে ১ লাখ টাকা ও বিক্রমপুর স্টীল মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। আরও পড়ুনঃ ডেনমার্কে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অভিযানে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, সহকারী পরিচালক শেখ মোজাহিদ, সার্ভেয়ার জিল্লুর রহমান, মামুন ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অনিক নিট কম্পোজিট, এসিএস টেক্সটাইল ও বিক্রমপুর স্টীল মিল কারখানাকে পরিবেশ দূষণের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৪ নভেম্বর, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে ভুলতা, রূপসী ও বরপা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম জানান, দীর্ঘদিন ধরে এসব কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ ছিল। অভিযানের পর এ তিন কারখানার বিরুদ্ধে দূষণের সত্যতা পাওয়া যায়। জরিমানার আওতায় অনিক নিট কম্পোজিটকে ১.৫ লাখ টাকা, এসিএস টেক্সটাইলকে ১ লাখ টাকা ও বিক্রমপুর স্টীল মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচএম রাশেদ, সহকারী পরিচালক শেখ মোজাহিদ, সার্ভেয়ার জিল্লুর রহমান, মামুন ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।