ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রূপগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে গত ২৯ নভেম্বর, শুক্রবার রাতে আল-আমিন মিয়া (২৮) নামের এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার নজরুল ইসলামের ছেলে। আল-আমিন দীর্ঘদিন ধরে তার স্ত্রী-সন্তান নিয়ে রূপগঞ্জের বরপা পশ্চিমপাড়া এলাকায় শ্বশুর নান্নু মিয়ার বাড়িতে বসবাস করতেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর শুক্রবার দুপুরে আল-আমিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। রাত সাড়ে ৭টার দিকে আড়িয়াবো বালুর মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুনঃ ইসকন নিষিদ্ধের দাবিতে চরভদ্রাসনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ থানা পুলিশের ওসি লিয়াকত আলী জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

রূপগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :