ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজাপুর উপজেলা ছাত্রদলের অহব্বায়ক কিরনের পদত্যাগ

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মো. আল ইমরান কিরন’র দলীয় পদ এবং দলের সকল কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) রাতে তার নিজ ফেসবুক প্রোফাইলে পদত্যাগ পত্রের কপি আপলোড করে স্ট্যাটাস দিয়ে তিনি এই বিষয়টি জানান।
ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর একটি পদত্যাগ পত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধা এবং নিজের শারীরিক সমস্যার কারণে তিনি উক্ত পদ থেকে পদত্যাগের এই সিদ্ধান্ত নেন। তিনি একই সাথে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান। পদত্যাগ পত্রে জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে এটি গ্রহন করার অনুরোধ জানান।
পদত্যাগের বিষয়ে আল ইমরান কিরন বলেন, আমি শারিরীক ভাবে অসুস্থ থাকায় আমার উপরে অর্পিত দলের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমার মা ক্যান্সারের রোগী এবং বাবা বয়োবৃদ্ধ লোক। তাই আমার উপরে দিপদ আসলে তাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন নিজেকে বোঝাতে পারবো না। আমার উপরে ইতোমধ্যে বিভিন্ন সময় নিজ দলের এবং সরকারি দলের হামলা হয়েছে তাতে আমার পরিবার সবসময় ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। তাই আমি সব দিক ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আমি শুনেছি বিকেলে একটি পত্র দফতরে এসেছে। তবে এখনো আমার হাতে পাইনি। হাতে পেলে আনুষ্ঠানিক ভাবে সিদ্ধান্ত নিব।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

রাজাপুর উপজেলা ছাত্রদলের অহব্বায়ক কিরনের পদত্যাগ

আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :