ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহী বোর্ডের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল: পাসের হার ৮১.২৪%

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার ৮১.২৪ শতাংশ হয়েছে। এবারে পাস করেছে ১ লাখ ১১ হাজার ৪৪৮ শিক্ষার্থী, যার মধ্যে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার মোট ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১০ হাজার ৩০৫ জন ছেলে এবং ১৪ হাজার ৫৯৭ জন মেয়ে। গত বছরের তুলনায় এবারের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৭৮.৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন।

চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম জানান, রাজশাহী বিভাগের আটটি জেলায় মোট ৭৪১টি কলেজ রয়েছে, এর মধ্যে ১২টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। আর ৩৫টি কলেজে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। তিনি বলেন, যেসব কলেজের কোনো শিক্ষার্থী পাস করেননি, সেসব কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এক বিষয়ে অকৃতকার্যের হারও গত বছরের তুলনায় বেড়ে গিয়ে ১৫.৫৫ শতাংশ হয়েছে, যা গত বছর ছিল ১৪.২৯ শতাংশ। এ বছর ২০৩টি কেন্দ্রে ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের

error: Content is protected !!

রাজশাহী বোর্ডের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল: পাসের হার ৮১.২৪%

আপডেট টাইম : ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
মোঃ ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :