ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে মাদরাসার নামে জমি দখলের চেষ্টা

রাজশাহীতে মাদরাসা নির্মাণের নামে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জমির মালিক উম্মে হানী সংবাদ সম্মেলন করে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। ০৫ নভেম্বর মঙ্গলবার রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে উম্মে হানী বলেন, ‘‘চার বছর আগে রাজশাহীর নতুন বুধপাড়া এলাকায় সোয়া ছয় কাটা জমি কিনেছিলাম। গত ২০ অক্টোবর সেই জমিতে সীমানা প্রাচীর দেয়ার কাজ শুরু করি। কিন্তু স্থানীয় বাসিন্দা মোজাম্মেলের নেতৃত্বে ২০-২৫ জন এসে আমাদের প্রাচীর বন্ধ করার হুমকি দেয়। তবুও আমরা কাজ চালিয়ে যাই। এরপর ২৭ অক্টোবর রাতে মোজাম্মেল ও তার অনুসারীরা এসে সীমানা প্রাচীরের উত্তর দিকের অংশ ভেঙে দেয়।’’

তিনি আরও বলেন, ‘‘এরপর ৩ নভেম্বর আবারো প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে মোজাম্মেলসহ প্রায় ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের কাজ বন্ধের হুমকি দেয় এবং বলে, ‘উত্তর দিকে মাদরাসা নির্মাণ করা হবে, তাই আপনাদের ২ ফিট জমি দান করতে হবে।’ আমরা তাদের জমি বিক্রি করার প্রস্তাব দিলে তারা তা অস্বীকার করে এবং জোরপূর্বক ২ ফিট জমি দখলের হুমকি দেয়।’’

উম্মে হানী বলেন, ‘‘পরদিন সকালে গিয়ে দেখি তারা আমাদের সীমানা প্রাচীরের উত্তর দিকের অংশ ভেঙে ফেলেছে। আমি সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। মোজাম্মেল রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আমার জমি জবরদখল করতে চাইছে। এ বিষয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। বর্তমানে আমি পরিবারসহ আতঙ্কে দিন কাটাচ্ছি এবং চাই একটি সুষ্ঠু সমাধান।’’

তিনি আরও বলেন, ‘‘যদি তারা ২ ফিট জমি নিতে চায়, তবে তাদের আমার কাছ থেকে কিনে নিতে হবে।’’ এ বিষয়ে জানতে মোজাম্মেল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাজার ও বৈশ্বিক রাজনীতির সঙ্গে গ্রামীণ নারীর লড়াই

error: Content is protected !!

রাজশাহীতে মাদরাসার নামে জমি দখলের চেষ্টা

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :