ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে পুরোদমে মাঠে থাকবে পুলিশঃ -নবনিযুক্ত পুলিশ সুপার

রাজশাহী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার আনিসুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ৪ টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, আমি রাজশাহী থেকে কিছু নিতে আসিনি, দিতে এসেছি। তবে যাওয়ার আগে অবশ্যই সকলের দোয়া নিয়ে যেতে চাই। জেলা পুলিশ পুরোদমে মাঠে থাকবে সেই আগের ন্যায়। জনগণের সেবক হবে পুলিশ সেই প্রত্যাশা রাখেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যৌথ বাহিনী অভিযান আজ থেকে শুরু হবে। লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং অবৈধ আগ্নেয়ান্ত্র উদ্ধারের পাশাপাশি চিহ্নিত অপরাধী ধরতে মাঠে নামবে যৌথ বাহিনী। এসময় তিনি আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।

এছাড়াও রাজশাহী জেলা পুলিশের নবনিযুক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, অনেক পুলিশ অফিসার পালিয়ে গেছেন। যারা আছেন তারা কোন অপরাধ করেনি। তাদের অভিভাবকের নির্দেশনার অভাব ছিলো। তারা এখন সম্পূর্ণ অপারেশনে আছে। কাল-পরশু থেকে টহল সহ সেবা বৃদ্ধি পাবে। পুলিশের অভাবে যে চুরি, ডাকাতি ও ছিনতাই হচ্ছিলো তা আর হবে না।

এসময় আনিসুজ্জামান আরও জানান, জেলা পুলিশের কোন আগ্নেয়াস্ত্র চুরি যায়নি। তবে সাড়ে ছয়শ রাউন্ড গুলি লুট এবং ১১ টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল

error: Content is protected !!

রাজশাহীতে পুরোদমে মাঠে থাকবে পুলিশঃ -নবনিযুক্ত পুলিশ সুপার

আপডেট টাইম : ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :