ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে আল আকসা’র বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

একটি গাছ একটি প্রাণ, এই নিয়ে গড়বো সবুজ গ্রাম, সবুজের মাঝে সতেজ নিশ্বাস আমরা জোগাবো বিজয়ের আশ্বাস” এই স্লোগানে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ এর উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার।
মঙ্গলবার  (০১ অক্টোবর) সকাল ১০ টায় আল-আকসা ডেভেলপার্স (প্রা:) লি.-এর আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহায়তায় আরএমপি সদর দপ্তরে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪-এর আয়োজন করা হয়।
আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।  এ সময় সঙ্গে ছিলেন আল-আকসা (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান মো: সালেউর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান কাজী।
পুলিশ কমিশনার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে গ্রীণ হাউজ ইফেক্ট, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে বাসযোগ্য পৃথিবী গড়তে বিভিন্ন গাছের চারা রোপণের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষ বাড়ছে অক্সিজেনের চহিদা বাড়ছে, দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজন মেটাতে গাছের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে প্রত্যেককে গাছ লাগাতে হবে। তিনি কোনো পতিত জমি ফেলে না রেখে গাছ লাগাতে ও গাছের যত্ন নিতে সকলকে আহ্বান জানান। বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করায় আল-আকসা (প্রা:) লিমিটেডকে ধন্যবাদ জানান তিনি।
পরবর্তীতে পুলিশ কমিশনার উপস্থিতিদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ভেষজ জাতের এক হাজার চারা বিতরণ করেন এবং আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে বকুল গাছের চারা রোপণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

রাজশাহীতে আল আকসা’র বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

আপডেট টাইম : ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :