আপডেট টাইম :
০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
২৩৪
বার পঠিত
রাজবাড়ীর কালুখালীতে বজ্রপাতে মৎস্যজীবী আব্দুর রাজ্জাক নিহত
রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুর রাজ্জাক (৫০) নামে একজন মৎস্যজীবী নিহত হয়েছেন। বুধবার বেলা ২টার দিকে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক মৃত নবাব আলীর ছেলে এবং তিনি কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ছিলেন। নিহতের ভাই কুদ্দুস মেম্বার জানান, দুপুরে রাজ্জাক পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় ঘন বজ্রপাত শুরু হলে একটি বজ্র লেগে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়। আরও পড়ুনঃ কুষ্টিয়ায় নিহত ছাত্র আন্দোলনকারীদের লাশ উত্তোলনে বাধা রাজ্জাকের পরিবারে ১ স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তিনি মৎস্যজীবী হিসেবে জীবিকা নির্বাহ করতেন। তার মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মৎস্যজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রাজবাড়ীর কালুখালীর পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুর রাজ্জাক (৫০) নামে একজন মৎস্যজীবী নিহত হয়েছেন। বুধবার বেলা ২টার দিকে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক মৃত নবাব আলীর ছেলে এবং তিনি কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ছিলেন। নিহতের ভাই কুদ্দুস মেম্বার জানান, দুপুরে রাজ্জাক পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় ঘন বজ্রপাত শুরু হলে একটি বজ্র লেগে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়।
রাজ্জাকের পরিবারে ১ স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তিনি মৎস্যজীবী হিসেবে জীবিকা নির্বাহ করতেন। তার মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মৎস্যজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।