দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
রাজনগরে করোনার প্রথম ঢেউ মোকাবেলায় সহযোগীদের দেয়া হচ্ছে সংবর্ধনা
কোভিড-১৯ প্রতিরোধে প্রথম ঢেউ ও সংকট মোকাবেলায় দেশ ও প্রবাসে থেকে বিভিন্ন অক্সিজেন সিলিন্ডারসহ নানাভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে সংবর্ধনা দিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার (১ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখত্, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আবুল হোসেন সুরমান ও যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর বখত্কে এই সম্মাননা দেয়া হয়। করোনাকালে সংকট মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা বিভিন্ন স্বাস্থ্যসেবা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও পর্যাায়ক্রমে সম্মাননা জানানোর উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আফজালুর রহমানের সভাপতিত্বে ও খসরু মিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হাসিন মাহতাব আহমদ, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমদ। আরও পড়ুনঃ কুষ্টিয়ায় খুনের মামলার আসামিকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪ এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সাবেক নার্সিং সুপারভাইজার নজরুল ইসলাম খান, রাজনগর বাজার কমিটির সাবেক সম্পাদক ওবায়েদুর রহমান ডিপলু প্রমুখ।
কোভিড-১৯ প্রতিরোধে প্রথম ঢেউ ও সংকট মোকাবেলায় দেশ ও প্রবাসে থেকে বিভিন্ন অক্সিজেন সিলিন্ডারসহ নানাভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে সংবর্ধনা দিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (১ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিলন বখত্, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আবুল হোসেন
সুরমান ও যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর বখত্কে এই সম্মাননা দেয়া হয়।
করোনাকালে সংকট মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা বিভিন্ন স্বাস্থ্যসেবা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকেও পর্যাায়ক্রমে সম্মাননা জানানোর উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আফজালুর রহমানের সভাপতিত্বে ও খসরু মিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ হাসিন মাহতাব আহমদ, মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমদ।