ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু, নিহতদের ৪ জনের বাড়ি গাইবান্ধা

রংপুরের পীরগঞ্জে একটি ইট ভাটায় কাজ করার সময় বজ্রপাতে গাইবান্ধার ৪ শ্রমিক ও পীরগঞ্জের এক শ্রমিকসহ ৫ জন নিহত হয়েছেন। আজ বিকেলে এই ঘটনা ঘটে। তবে পীরগঞ্জ থানার ওসি আব্দুল আওয়াল ৪ জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।

নিহতদের ৪ জনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে পশ্চিম আকাশে ঘন কালো মেঘ করে আসে। পরে আজ বিকেল ৩ টার দিকে তা বজ্রবৃষ্টি পাতের সৃষ্টি করে।

এসময় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিটিসি নামক স্থানে কাবিলপুর ইউনিয়নের চকশোলাগাড়ী অবস্থিত বকুলের ইট ভাটায় কাজ করছিলো কিছু শ্রমিক। এক পর্যায়ে বজ্রপাত ঘটলে ইট ভাটায় কর্মরত ৫ জন শ্রমিক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত ও একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশার ছেলে নাজমুল(১৮), ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম(২০), আল আমিনের ছেলে শাহাদত(২৫), আয়তালের ছেলে রাশেদুল(২৪) ও পীরগঞ্জের কাবিলপুর চকশোলাগাড়ী গ্রামের জব্বারের ছেলে জলিল(৬৫)। এছাড়া আহত হয়েছেন পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের মেহেদুল। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

খবর পেয়ে সেখানে লোকজন ছুটে আসে। পরে নিহতদের লাশ স্বজনরা বাড়ি নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু, নিহতদের ৪ জনের বাড়ি গাইবান্ধা

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ :