ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

-ছবিঃ প্রতীকী।

ইয়াবার আলাদা মামলায় দুই মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। অপরদিকে অভিযোগের সত্যতা না পাওয়ায় ১ আসামিকে খালাস দেয়া হয়েছে। বুধবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জিয়া সরদার শার্শার বসতপুর গ্রামের ১ নম্বর কলোনির ওয়াজেদ আলী সরদারের ছেলে ও জীবন ইসলাম আকাশ যশোর শহরের ঘোপ জেল রোড বুড়ির বাগানের টাক বাবুর বাড়ির ভাড়াটিয় মৃত কুদ্দুস ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৫ আগস্ট রাতে যশোর কোতয়ালি থানা পুলিশ ঘোপ জেল রোডের টিটিসি কলেজের সামনে থেকে জীবন ও সুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়বা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপশহর ফাঁড়ির এএসআই শরীফ উদ্দিন বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি জীবনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অপরদিকে, ২০১৮ সালের ৫ জুন যশোরের ডিবি পুলিশ শার্শার নাভারন-সাতক্ষীরা সড়কের যাদবপুরে অভিযান চালিয়ে জিয়া সরদারকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় ডিবির এসআই মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানায় মাদক নিয়ন্ত্র আইনে মামলা করেন। এ মামলার দীর্ঘ তদন্ত শেষে আসামি জিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৭ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজর টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

যশোরে মাদক মামলায় দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট টাইম : ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :