ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে বিএসপি’র হেমন্তকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি

হেমন্তকালীন কবিতা উৎসব করেছে বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোর। বুধবার (২০ নভেম্বর) বিকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপির উদ্যোগে হেমন্তকালীন কবিতা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘সুপ্রভাত সিডনি’র প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীম।

বিএসপি’র সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে এবং কবি ও গবেষক রবিউল হাসনাত সজলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, কবি ফারুক নওয়াজ, অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, শিক্ষাবিদ আব্দুল খালেক প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না। সংবর্ধিত অতিথির জীবনী পাঠ করেন সহ- সভাপতি- ২ নূরজাহান আরা নীতি। বক্তব্য রাখেন বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, শাহরিয়ার সোহেল, কাজী নূর, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, সঞ্জয় নন্দী।

হেমন্ত নিয়ে কবিতা পাঠ করেন, কবি সুরাইয়া শরীফ, অরুণ বর্মন, এমএ কাসেম অমিয়, এমএনএস তুর্কি, আহমেদ মাহবুব ফারুক, সোনিয়া সুলতানা চাঁপা, নাসির উদ্দিন, ডা. অমল কান্তি সরকার, আমিনুর রহমান, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান, নজরুল ইসলাম, হাজারী লাল সরকার, হোসেন উদ্দীন, ডা. এম আর খান মোহন,মাসুম বিল্লাহ, খলিলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ‘সুপ্রভাত সিডনি’র প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা। রাত ৯ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রসঙ্গত, হেমন্ত হলো ষড়ঋতুর চতুর্থ ঋতু, যা কার্তিক ও অগ্রহায়ণ মাসের সমন্বয়ে গঠিত। শরৎকালের পর এই ঋতুর আগমন। এর পরে আসে শীত, তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস। কৃত্তিকা ও আর্দ্রা এ দুটি তারার নাম অনুসারে নাম রাখা হয়েছে কার্তিক ও অগ্রহায়ণ মাসের। কার্তিকের পর আসে সার্বজনীন লৌকিক উৎসব নবান্ন। ‘অগ্র’ ও ‘হায়ণ’ এ দুই অংশের অর্থ যথাক্রমে ‘ধান’ ও ‘কাটার মৌসুম’। সম্রাট আকবর অগ্রহায়ণ মাসকেই বছরের ১ম মাস বা খাজনা তোলার মাস হিসেবে ঘোষণা করেছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দ্রুত বিয়ে হওয়ার ৫ আমল ও দোয়া

error: Content is protected !!

যশোরে বিএসপি’র হেমন্তকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :