ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরে জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

যশোরে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছে মাগুরা জেলা দল। অপরদিকে, না খেলেই প্রতিযোগিতার ফাইনালে চলে গেল নড়াইল জেলা দল। দিনের প্রথম খেলায় সাতক্ষীরা জেলা দল মাঠে না আসায় ওয়াক ওভার পায় নড়াইল জেলা দল। এতে ম্যাচ না খেলেই প্রতিযোগিতার ফাইনালে উঠে গেলো নড়াইল।

মঙ্গলবার বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু।

যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় মাগুরা জেলা দল ৭- ০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে খুলনা জেলা দলকে। এ জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলো মাগুরা জেলা দল। মাগুরা জেলা দলের তানিয়া খাতুন ২৭ ও ৩৮ মিনিটে ২ টি, মিশু রানী ৩০ ও ৪৭ মিনিটে ২ টি এবং প্রেমা রানী মন্ডল ২৪ মিনিটে এবং ফারজানা মন্ডল ৫০ মিনিটে উভয়ে একটি করে গোল করেন।

অপর গোলটি হয় অত্মঘাতী। খুলনা জেলা দলের চৈতি রায় মুন্নি ম্যাচের ৬৪ মিনেট অত্মঘাতী গোলটি করেন। আজ বিকেল ৪ টায় সেমিফাইনালে মাগুরা জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে স্বাগতিক যশোর জেলা দলের সাথে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে ১৮ এপ্রিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় হচ্ছে এ প্রতিযোগিতা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

যশোরে জাতীয় নারী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট টাইম : ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :