ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

যশোরের কলেজ ছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ডাদেশ

যশোরের অভয়নগরে কলেজ ছাত্র নুরুজ্জামান বাবু হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে আব্দুর রাজ্জাক পাটোয়ারী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ১৫ মে খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মতিয়ার রহমান এ রায় প্রদান করেন। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোঃ মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১ জুন রাতে আব্দুর রাজ্জাক পাটোয়ারী কলেজ ছাত্র নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশে আম বাগানে ডেকে চেতনা নাশক মেশানো কোমল পানীয় পান করিয়ে অচেতন করে। অচেতন হওয়ার পর গামছা দিয়ে চোখ বেঁধে তাকে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাওড়ের পাশে নিয়ে নাইলনের রশি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ বাওড়ের কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। পরদিন ২ জুন কলেজ ছাত্র নুরুজ্জামান বাবুর মুঠোফোন থেকে তার বাবাকে কল করে অজ্ঞাত পরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা ২ জুন অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। সেই সূত্র ধরে পুলিশ আসামি রাজ্জাক পাটোয়ারীকে আটক করে। আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ৪ জুন বাবুর মরদেহ বাওড়ের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান বাবুর বাবা ইমরান গাজী বাদী হয়ে ৪ জুন অভয়নগর থানায় মামলা দায়ের করেন।
সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মতিয়ার রহমান আসামি রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

error: Content is protected !!

যশোরের কলেজ ছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ডাদেশ

আপডেট টাইম : ১০:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :