ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ময়মনসিংহ সফরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীঃ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তথ্যাদি যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ময়মনসিংহে সফর করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক ।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সদর দুবাউরা ঈশ্বরগঞ্জ তারাকান্দা হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে ভার্চুয়ালি(সদর ব্যতীত) মতবিনিময় করেন তিনি।

পরে বিকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এর সভাপতিত্বে ফুলবাড়ীয়া উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তথ্য যাচাই কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন ‘ডি’ শ্রেণিভুক্ত (১%-১৯% পঙ্গুত্বধারী)৩৬ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার তথ্য যাচাই এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।

এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদে সমবেত হতে থাকে। বিকাল ৪.৩০ ঘটিকায় ফুলবাড়ীয়া উপজেলা পরিষদে পৌঁছলে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি এড. মোসলেম উদ্দিন এমপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম।

উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ময়মনসিংহ সফরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীঃ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

আপডেট টাইম : ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
মো. আল আমিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :