ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মেয়েকে বিয়ে না দেয়ায় বখাটের ছুরিকাঘাতে রংমিস্ত্রি নিহত

ছবিঃ প্রতীকী।

পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় বখাটের ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
ফরিদ তার মেয়েকে বখাটে অনিক  হোসেনের সাথে বিয়ে না দেওয়ায় তিনি  ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত আটটার দিকে ভাঁড়ারা শাহী মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ফরিদের বাড়ি ভাঁড়ারা ইউনিয়নের মধ্য জামুয়া গ্রামে। বখাটে অনিক হোসেন (২৬) একই গ্রামের ইয়াজ উদ্দিন প্রামানিকের ছেলে।
ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, বছর খানেক আগে ফরিদ হোসেনের মেয়ের সাথে বখাটে অনিক হোসেনের বিয়ের এনগেজমেন্ট হয়। বখাটেপনার কারণে পরে সেই বিয়ের এনগেজমেন্ট বাতিল করেন ফরিদ হোসেনের পরিবার। এরপর গত মাস ছয়েক আগে ফরিদ হোসেন তার মেয়েকে অন্যত্র বিয়ে দেন। তারপর থেকে বখাটে অনিক নানাভাবে ফরিদের  পরিবারের উপর নানাভাবে মানষিক নির্যাতন চালিয়ে আসছিল।
এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ভাঁড়ারা শাহী মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর ফরিদ হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে অনিক। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় আড়াইশ’ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হামলাকারীকে ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

মেয়েকে বিয়ে না দেয়ায় বখাটের ছুরিকাঘাতে রংমিস্ত্রি নিহত

আপডেট টাইম : ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :