ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুর উপজেলাবাসীকে কাঁদিয়ে চির বিদায় নিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে কমলাপুর গ্রামে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবত ক্যানসারে আক্রান্ত ছিলেন। হঠাৎই উপজেলাবাসীকে কাঁদিয়ে চির বিদায় নিলেন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন।
বিকেল সাড়ে ৫টায় মুকসুদপুর সদর ঈদগাহ মাঠে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়াকে গার্ড অব অর্ণার দিয়ে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ৫ মিনিট পরেই একই মাঠে জানাযার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন, উপজেলা আওয়ামী লীগ, মুকসুদপুর পৌরসভা, উপজেলা যুবলীগ সহ অন্যান্য অংগ সংগঠন।
জানাযা শেষে উপজেলা সদরের কমলাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

মুকসুদপুর উপজেলাবাসীকে কাঁদিয়ে চির বিদায় নিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :