ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে সালিশির কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইসমাইল হাওলাদার নামে এক যুবককে (২৩) সালিশির কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা ফিরোজা বেগম ও তার লোকজনের বিরুদ্ধে। উপজেলার গোহালা ইউনিয়নের চকামবাড়ি নয়াকান্দি ১২ নং আশ্রায়ন প্রকল্পের ঘরের মধ্যে এ ঘটনা ঘটে । পুলিশ শনিবার দুপুরে ওই ঘর থেকে ইসমাইলের রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে ।
স্থানীয়রা জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের চকামবাড়ি নয়াকান্দি গ্রামের বাসিন্দা শহিদুল হাওলাদারের ছেলে ইসমাইল হাওলাদার (২৩)  পার্শ্ববর্তী আশ্রায়ন প্রকল্পের ১২নং ঘরে বসবাসকারী পাতানো খালা ফিরোজা বেগমের ঘরে সব সময় যাতায়াত করতো । এ সুবাদে খালা ফিরোজা বেগম ইসমাইলকে বিয়েও করায় । বিয়ের কয়েকমাস না যেতেই ইসমাইলের স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় খালা ফিরোজা বেগম ইসমাইলকে বাড়ি থেকে সালিশির কথা বলে ডেকে আনে। পুলিশ জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ঘর থেকে ইসমাইলের রক্তাক্ত লাশ উদ্ধার করি ।
নিহতের মা চায়না বেগম জানায়, শুক্রবার সন্ধ্যায় আমার একমাত্র ছেলেকে সালিশির কথা বলে ডেকে আনে ফিরোজা বেগম । পরবর্তী সময় আমার ছেলে রাতে ঘরে ফিরে না আসলে শনিবার সকালে পাতানো খালা ফিরোজা বেগমের বাড়িতে গিয়ে আমার ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পাই ।  ওরা আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে । আমি এর সঠিক বিচার চাই ।
মুকসুদপুর থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, ইসমাইল নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি । হত্যার রহস্য উদঘাটন করতে তদন্ত চলছে ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ

error: Content is protected !!

মুকসুদপুরে সালিশির কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
মোঃ বাদশাহ মিয়া, মুক্সুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :